আমরা বোকা নই- আসিফ ইকবাল

ছোটবেলায় বাবা একটা গল্প বলতেন।
কাক গাছের ডালে বসে মাংস খাচ্ছে। এক শিয়াল নিচে দাঁড়িয়ে প্রশংসা শুরু করল — “কী মধুর কন্ঠ তোমার কাক! একটু গেয়ে শোনাও তো দেখি।” কাক গদ গদ হয়ে গলা ছাড়তেই মাংসটা পড়ে গেল। আর শিয়াল মাংসটা নিয়ে পালাল।
পরের দিন আবার একি ঘটনা। কাক জানে শিয়াল কী করছে। তবুও কেন জানি কাকের মন গলে গেল।
ছোটবেলায় ভাবতাম — কী বোকা এই কাক!
৩৫ বছর কর্পোরেট আর উদ্যোক্তাদের সাথে কাজ করতে গিয়ে বুঝলাম — সময় সময় কাকটা আমরা সবাই।
“ফ্রি গিফট” দেখলে আমরা থামি। “শুধু আজকের অফার” শুনলে খুব তাড়াহুড়ো করি। নগদ পাঁচ লাখ আর দীর্ঘমেয়াদে বেশি আয়ের মধ্যে আমরা নগদটাই বেছে নিই – বেশীরভাগ সময় হিসাব এড়িয়ে গিয়েই। নগদ নারায়ণ বলে কথা!
জেনেও করি। বুঝেও করি।
কয়েকটা আমি চিনিয়ে দিই।
কেউ প্রশংসা করলে সতর্কতা কমে যায় — এটা Flattery Bias।
“ফ্রি” দেখলে লাভ-ক্ষতির হিসাব ভুলে যাই — এটা Zero-Price Effect।
নগদ লাভ দেখলে দীর্ঘমেয়াদী সুবিধা এড়িয়ে যাই — এটা Present Bias।
একবার কোনো সিদ্ধান্ত নিলে ভুল প্রমাণিত হলেও আঁকড়ে ধরি — এটা Sunk Cost Fallacy।
যেটা মনে হয় সত্যি, শুধু সেটাই খুঁজি — এটা Confirmation Bias।
সবই আমাদের brain এর shortcut। এগুলো বেশিরভাগ সময় মনে হয় কাজে লাগে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের ফাঁদে ফেলে দেয়।
এই আচরণগুলোর একটা নাম আছে — Cognitive Bias বা মানসিক পক্ষপাত। আমার আত্মউন্নয়নমূলক বই “ভাবিয়া করিও কাজ” এ এরকম অনেকগুলো bias নিয়ে কথা বলেছি — যেগুলো আমরা প্রতিদিন অনুভব করি, কিন্তু চিনতে পারি না।
চিনতে পারলেই নিজেকে উন্নত করার অর্ধেক কাজ হয়ে যায়।

আমরা বোকা নই। কিন্তু মস্তিষ্ক আমাদের সাথে অজান্তেই বিশ্বাসঘাতকতা করে — এবং এটা করে পদ্ধতিগতভাবে, বারবার, একইভাবে।

এবার একটু ভাবুন আর কমেন্টে বলুন আপনার brain কোন bias-এ বেশি পড়ে?

লেখক : আসিফ ইকবাল | লেখক ও গীতিকার | বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *